২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সমবায় সমিতির অফিসে ডাকাতি, ৮ লাখ টাকা লুট

রাজধানীর মিরপুরে রোববার বিকেলে একটি সমবায় সমিতির অফিস থেকে অস্ত্রের মুখে ডাকাতরা নগদ ৮ লাখ টাকা এবং ১০টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে রোববার বিকেলে একটি সমবায় সমিতির অফিস থেকে অস্ত্রের মুখে ডাকাতরা নগদ ৮ লাখ টাকা এবং ১০টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে । মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল মিরপুরের পূর্ব মণিপুর এলাকায় 'কিংশুক বহুমুখী সমবায় সমিতি'-র অফিসে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও বেশ কয়েকজন গ্রাহক ছিলেন। ডাকাতরা কর্মকর্তা-কর্মচারি এবং গ্রাহকদের কাছ থেকে মোবাইল ফোন সেট গুলো নিয়ে নেয়। একই সময় তারা সমিতির ক্যাশ থেকে নগদ ৮ লাখ নিয়ে দ্রুত চলে যায়। অবশ্য ওসি নাজিম উদ্দিন কিছুটা সংশয় প্রকাশ করে বলেন, ঘটনাটি অদৌ ডাকাতি না সমিতির অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে ঘটেছে তা তদন্ত করে দেখা হবে। এর আগে গত ১৫ মে ধানমণ্ডিতে একটি রেস্তোরায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/২০০০ ঘ.