২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় নানা আয়োজনে কবি নির্মলেন্দু গুণের জন্মদিন উদযাপন

ভক্তদের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছাসহ নানা আয়োজনে রোববার উদযাপিত হয়েছে কবি নির্মলেন্দু গুণের ৬৫তম জন্মদিন। এ উপলক্ষে জন্ম জয়ন্তী উদযাপন পরিষদ কবির গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

নেত্রকোনা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভক্তদের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছাসহ নানা আয়োজনে রোববার উদযাপিত হয়েছে কবি নির্মলেন্দু গুণের ৬৫তম জন্মদিন। এ উপলক্ষে জন্ম জয়ন্তী উদযাপন পরিষদ কবির গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। সকাল ৭টায় কবি তার গ্রাম কাশবনের নিজ বাড়িতে একটি বকুল ফুল গাছের চারা রোপন করেন। এর মধ্য দিয়ে তার জন্মদিন পালনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৯টায় তার উপস্থিতিতে সেখানে কবিতা আবৃত্তি ও গদ্যপাঠের আসর বসে। বিকেল ৩টায় বারহাট্টা উপজেলা পরিষদ মিলনায়তনে জন্ম জয়ন্তী উদযাপন পরিষদ কবির কর্মময় জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে। পরিষদের সভাপতি গিরীন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল কবির খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ মণ্ডল, মনসুর আহম্মদ, কবি মনোয়ার সুলতান, আসলাম আহম্মদ খান বক্তব্য রাখেন। সভায় কৃতি ছাত্র-ছাত্রীদেরকে কবি নির্মলেন্দু গুণ জন্ম জয়ন্তী পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণ তার শুভাকাক্সক্ষী ও ভক্তদের উদ্দেশে বলেন, "আমি জন্মের প্রয়োজনে ছোটো হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।" বারহাট্টা উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮৫৩ ঘ.