২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাতে দুই গ্র"পের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- নূর ইসলাম (২৫) ও হাসান (২৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাতে দুই গ্র"পের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- নূর ইসলাম (২৫) ও হাসান (২৭)। হাসান বাম পায়ের নীচের অংশে ও নূর ইসলাম বাম উরুতে গুলিবিদ্ধ হন। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুভাড্যা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাদু ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাসান গ্র"পের মধ্যে বেশ কিছুদিন ধরে চুনকুটিয়া বাসস্ট্যান্ডে আধিপত্য বিরাজ নিয়ে বিরোধ চলছিল। তিনি বলেন, বিরোধের জের ধরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুই গ্র"পের মধ্যে চুনকুটিয়া বাসস্ট্যান্ডে গোলাগুলি হয়। এ সময় কমপক্ষে ১৫ রাউন্ড গোলাগুলি হয়। তিনি জানান, ঘটনার পর পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে তল্লাশি চালায়। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান এসআই কবির। বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এজে/১৭০৬ ঘ.