ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সূর্যালোকের ব্যবহার বাড়াতে ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
দেশে এ ধরনের প্রথম উদ্যোগে শুক্রবার পূর্ব ঘোষণা মতো রাত ১১টায় ঘড়ির কাঁটা সামনে এগিয়ে নিয়ে ১২টা করা হয়।
রাত ১১টা বাজতেই রাজধানী ঢাকার অন্যতম প্রতীক রাজউকের ঘড়ি আনুষ্ঠানিকভাবে একবারে এক ঘণ্টা এগিয়ে নেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলবে।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন যমুনায় রাত ১০টা ৪৫ মিনিটে একটি স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উপস্থিত ছিলেন।
দু'টি অনুষ্ঠানই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন সরাসরি স
bdnews24