বাংলাদেশে সোয়াইন ফ্লু রোগী সনাক্ত
বাংলাদেশে এক সোয়াইন ফ্লু রোগী ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে আসা এক বাংলাদেশী এইচ১এন১ ভাইরাস আক্রান্ত বলে বৃহস্পতিবার নিশ্চিত হওয়া গেছে।
