জয়পুরহাট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট শহরের পাঁচুড় মোড় এলাকায় বৃহস্পতিবার বিকেলে ছাত্র ফ্রন্টের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এদের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক ওয়াজেদ পারভেজ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামানকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, পাঁচুড় মোড়ের মুক্তমঞ্চে ছাত্র ফ্রন্টের ব্যানারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্রমৈত্রী ১৪৪ ধারা উপেক্ষা করে সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, জানান, একইস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ, বিরোধী দল বিএনপির ছাত্রদল ও জামায়াতে ইসলামীর ছাত্রশিবিরের সমন্বয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য জোটের ব্যানারে সমাবেশ ডাকায় বিকেল সোয়া ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সর্বদলীয় ছাত্র ঐক্য জোট সমাবেশ না করলেও ছাত্র ফ্রন্ট সমাবেশ করার চেষ্টা করে।
ওসি জানান, গত ১১ জুন জয়পুর সরকারি কলেজে
bdnews24