২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের তালিকা পর্যালোচনার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজধানীর সন্ত্রাসীদের তালিকা নতুন করে যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। রাজনৈতিক কারণে যাদের নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নাম বাদ দেওয়ারও নির্দেশ দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সন্ত্রাসীদের তালিকা নতুন করে যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। রাজনৈতিক কারণে যাদের নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নাম বাদ দেওয়ারও নির্দেশ দেন তিনি। বুধবার নিজ কার্যালয়ে এক সেমিনার শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্ত্রাসী না হলেও অনেকের নাম রাজনৈতিক কারণে সন্ত্রাসী হিসাবে লেখা হয়েছে। এভাবে বা অসতর্কতাবশত যদি কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, তাদের নাম যাচাই-বাছাই শেষে তালিকা থেকে বাদ দেওয়া হবে।" নতুন করে তালিকা প্রণয়নের জন্য প্রতিটি এলাকার উপ-পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এ প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের বিভিন্ন তালিকা অনুযায়ী এর আগে ৩,০৮১ জনের একটি তালিকাটি করা হয়। এতে এমন অনেকের নাম অন্তর্ভুক্ত হয়ে পড়েছে, যারা আসলে অপরাধের সঙ্গে জড়িত নয়। স