চাঁদপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক সেনা প্রধান মঈন উ আহমেদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাঁদপুর জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বুধবার বেলা ১২টার দিকে এই বিক্ষোভ-মিছিল বের করা হয়। মিছিল শেষে তারা সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, জাহাঙ্গীর হোসেন বেপারী, ছাত্রনেতা কামরুজ্জামান হাসানাত, অলি আহম্মেদ, মাহবুব মুন্না প্রমুখ।
সভায় বক্তারা সাবেক সেনা প্রধান মঈন উ আহমেদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24