২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের আগুনে ১৮টি টিনের ঘর পুড়ে গেছে

ফরিদপুরের সালথা উপজেলায় এক অগ্নিকাণ্ডে মালামালসহ সাতটি পরিবারের ১৮টি টিনের ঘর পুড়ে গেছে। রামকান্তপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ফরিদপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের সালথা উপজেলায় এক অগ্নিকাণ্ডে মালামালসহ সাতটি পরিবারের ১৮টি টিনের ঘর পুড়ে গেছে। রামকান্তপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে মঙ্গলবার। ফরিদপুর ও বোয়ালমারী থেকে আসা দমকল বাহিনীর ২টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তালুকদার জানান, গ্রামের খালাসীবাড়ির কাইউম খালাসীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আক্কাস খালাসী, সলেমান খালাসী, গাফফার খালাসী, ইজাহার খালাসী, মোমরেজ খালাসী, কায়েস খালাসী ও রহমান খালাসীর ঘরে। ইউনিয়ন চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/ডিডি/২০১৩ ঘ.