২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওভারহোলিংয়ের জন্য যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

ওভারহোলিংয়ের জন্য দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী যমুনা সার কারখানায় মঙ্গলবার সকাল থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যেই চলতি অর্থবছরের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

জামালপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওভারহোলিংয়ের জন্য দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী যমুনা সার কারখানায় মঙ্গলবার সকাল থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যেই চলতি অর্থবছরের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থবছর শেষ হওয়ার আগেই লক্ষ্যমাত্রা অতিক্রম করায় কর্তৃপক্ষ কারখানার যান্ত্রিক ত্র"টি সারাতে ওভারহোলিংয়ের জন্য ভোর ৬টা থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ রাখে। আগামী ২৭ জুন পর্যন্ত ওভারহোলিং চলবে। তিনি বলেন, চলতি বছর এই কারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল চারলাখ মেট্রিক টন। গত ৮ জুন পর্যন্ত এই লক্ষ্যমাত্রা অতিক্রম করে চারলাখ ৩৪ হাজার মেট্রিক টনে দাঁড়ায়। এই কারখানায় প্রতিদিন ১৭শ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.