২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়ি দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নজিরহাট এলাকার কুম্বারপাড়া এলাকায় সকাল সোয়া ১০টার দিকে একটি সিএনজি অটো রিকশা ও জিপের মুখোমুখি সংঘর্ষে তারা মারা যান বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 08:14 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নজিরহাট এলাকার কুম্বারপাড়া এলাকায় সকাল সোয়া ১০টার দিকে একটি সিএনজি অটো রিকশা ও জিপের মুখোমুখি সংঘর্ষে তারা মারা যান বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর আহমদ। নিহতরা হলেন- ফটিকছড়ি উপজেলার ভুজপুর গ্রামের মো. ইদ্রিস (৬০), তার মেয়ে হাসনা বানু (২৪) এবং ফারুক আহমেদ (৪৫)। এরা সবাই অটো রিকশার যাত্রী ছিলেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মঞ্জুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুম্বার পাড়া নামক স্থানে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজি অটো রিকশা ও বিপরীত দিক থেকে আসা একটি জিপের (চাঁদের গাড়ি) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইদ্রিস ও হাসনা বানু মারা যান।" আহত ফারুককে নাজিরহাট স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত অটো রিকশা ও জিপ আটক করেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই মঞ্জুর আহমদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের অদূরে সিলেট-আখাউড়া রেল রুটের দক্ষিণ শাহিবাগ এলাকায় মঙ্গলবার সকালে ট্রেনে কাটা পড়া এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ছফুরা খাতুন (২৩)। তিনি মুসলিমবাগ এলাকার দুবাই প্রবাসী আলী মিয়ার স্ত্রী। তার স্বজনদের অভিযোগ, যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ির লোকজন ছফুরাকে হত্যা করে লাশটি রেললাইনে ফেলে যায়। শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন তিনি। তিনি বলেন, "নিহতের হাটুর নিচ থেকে বিচ্ছিন্ন হওয়া দুটি পা পাওয়া যায়নি। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান থেতলে গেছে। তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড কিনা তা তদন্তের পর বলা যাবে।" নিহতের বড় ভাই রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যৌতুকের কারণে পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করে লাশ রেল লাইনের ওপর ফেলে দেওয়া হয়েছে।" তিনি জানান, বছর দুয়েক আগে মুসলিমবাগ এলাকার কালা মিয়ার ছেলে আলী মিয়ার সাথে ছফুরার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই ছফুরাকে তার শ্বশুর বাড়ির লোকজন মারধর করত। উপ পরিদর্শক আব্দুল বাতেন বলেন, "লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।" এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪২৩ ঘ.