২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশের ওপর হামলা: ৩৪ শিবির নেতাকর্মীর জামিন

রাজশাহীতে পুলিশের ওপর হামলা মামলায় ৩৪ শিবির নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত। সোমবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে রাজশাহী জেলা জজ এ আর মাসউদ তাদের জামিন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

রাজশাহী, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে পুলিশের ওপর হামলা মামলায় ৩৪ শিবির নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত। সোমবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে রাজশাহী জেলা জজ এ আর মাসউদ তাদের জামিন মঞ্জুর করেন। ২৩ মে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। শিবিরের কর্মীরা পুলিশ এবং পুলিশ ক্যাম্পে হামলা চালায়। দুপক্ষের সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় মতিহার থানায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি দেলওয়ার হোসেন সাঈদী ও সাধারণ সম্পাদক শামসুল আলম গোলাপসহ শিবিরের ৮৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে পাঁচ থেকে ছয়শ' নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে পুলিশ। দুটি মামলায় রাবির বঙ্গবন্ধু হল শাখা শিবির সভাপতি শাহনেওয়াজসহ ৪২ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.