ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার তালিকাভুক্ত অস্ত্র ও মাদক বিক্রেতা আতিককে (৩৫) বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আতিকের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র মামলা, সন্ত্রাস, নারী নির্যাতন, মাদকসহ প্রায় ১০টি মামলা ও জিডি রয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া জানান।
তিনি জানান, আতিককে ৫০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.
bdnews24