ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের গাছবাড়িয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে।
অধ্যক্ষ ও উপাধ্যক্ষ করা হয়েছে যথাক্রমে সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবদুস সোবহান ও লক্ষ্মীপুর সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক জসীম উদ্দিনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৮৪০ ঘ.
bdnews24