২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ এক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে সোমবার দুপুরে এক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন নাচোল উপজেলার মেঘডহর গ্রামের রইসুদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে সোমবার দুপুরে এক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন নাচোল উপজেলার মেঘডহর গ্রামের রইসুদ্দিন। হাকিম তৈয়ব আলী ঘটনাটি তদন্ত করে আগামী ১৬ জুলাই আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামি হলেন- মেঘডহর গ্রামের ইয়াসিন আলী (৬০)। রইসুদ্দিন অভিযোগ করেন, ১৯৭১ সালের ২০ এপ্রিল তার মামা দুখু মণ্ডলকে তাদের বাড়ি থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় ইয়াসিন আলী ও তার সঙ্গীরা রহনপুর ক্যাম্পে ধরে নিয়ে যায়। পরদিন রাত ৯টায় রহনপুর এবি উচ্চ বিদ্যালয়ের পিছনে গুলি করে দুখু মণ্ডলকে হত্যা করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.