২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্র শিল্পের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সংবাদপত্র শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। শনিবার নোয়াব সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হলেও ভ্যাট, রেগুলেটরি ডিউটি সবকিছু মিলে কার্যত তা দাঁড়াবে ৩০ শতাংশেরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্র শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। শনিবার নোয়াব সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হলেও ভ্যাট, রেগুলেটরি ডিউটি সবকিছু মিলে কার্যত তা দাঁড়াবে ৩০ শতাংশেরও বেশি। এর ফলে সংবাদপত্র শিল্পের ব্যাপক ক্ষতি হবে। সেই সঙ্গে সাংবাদিক ও সংবাদকর্মীদের ভাগ্যও অনিশ্চয়তার মধ্যে পড়বে। বিবৃতিতে বলা হয়েছে, সপ্তম ওয়েজবোর্ড বাস্তবায়নের অন্যতম শর্ত হিসাবে সংবাদপত্রের জন্যে নিউজপ্রিন্ট আমদানিতে শূন্য শুল্ক সুবিধা দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল। শুল্ক আরোপের ফলে সেই অঙ্গীকারের বরখেলাপ ঘটলো। নোয়াবের পক্ষ থেকে শুল্ক আরোপের প্রস্তাব পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আহবান জানানো হয়। বিবৃতিতে এই সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর হস্ত ক্ষেপও কামনা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩১৫ঘ.