২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় কসাই খুন

রাজধানীর খিলগাঁও-এর রামপুরায় শনিবার বিপ্লব নামের এক কসাইকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়া তাদের গুলিতে রাজু (১৮) নামের এক গার্মেন্টস কর্মী আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর খিলগাঁও-এর রামপুরায় শনিবার বিপ্লব নামের এক কসাইকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়া তাদের গুলিতে রাজু (১৮) নামের এক গার্মেন্টস কর্মী আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপ্লবের (২৪) বাসা ১২/বি, উলন, পশ্চিম রামপুরা। খিলগাঁও থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে পূর্ব উলনের ১২৮ নম্বর বাসার তিনতলার সিঁড়িতে বিপ্লবের লাশ পড়ে থাকতে দেখা যায়। তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। শরীরের কোথাও গুলি বা পিটিয়ে মারার চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান, একদল সন্ত্রাসী বিপ্লবকে ধাওয়া করলে তিনি ওই বাড়ির সিঁড়ি দিয়ে ওপরে উঠে আত্মরক্ষার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সস্ত্রাসীরা ফাঁকা গুলি করে পালিয়ে যাওয়ার সময় রাজু নামের এক গার্মেন্টস কর্মী গুলিবিদ্ধ হন বলে পুলিশ কর্মকর্তা জানান। জাকির হোসেন জানান, বিপ্লব পেশায় কসাই। কিছুদিন আগে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে ধরিয়ে দিতে র‌্যাবকে সাহায্য করেছিল। ধারণা করা হচ্ছে এরই জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/আরএ/টিআর/১৮৩৫ ঘ.