২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ও লক্ষ্মীপুরে দুজন খুন

চাঁদপুর ও লক্ষ্মীপুরে দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লক্ষীপুর সদর উপজেলার চর রুহিতা গ্রামে শুক্রবার গভীর রাতে নূর নবী ভূঁইয়া (৩০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। চাঁদপুরের কচুয়া উপজেলায় কুপিয়ে হত্যা করা হয় আব্দুল কুদ্দুছ (৫০) নামে একজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর ও লক্ষ্মীপুরে দুই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লক্ষীপুর সদর উপজেলার চর রুহিতা গ্রামে শুক্রবার গভীর রাতে নূর নবী ভূঁইয়া (৩০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। চাঁদপুরের কচুয়া উপজেলায় কুপিয়ে হত্যা করা হয় আব্দুল কুদ্দুছ (৫০) নামে একজনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগিরি গ্রামের কুদ্দুছ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দৃর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয়। কুচয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুদ্দুছের পরিবার এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। লক্ষ্মীপুর: শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নূর নবীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় কয়েক ব্যক্তি। রাতে অনেক খোঁজাখুজির করে তার খোঁজ পায়নি পরিবারের সদ্যরা। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি সুপারি বাগান থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় নূর নবীর লাশ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে খুন করা হতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৭৫২ ঘ.