২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে রেলের নিরাপত্তা প্রহরীদের তিনটি রাইফেল চুরি

জামালপুরের জগন্নাথগঞ্জ ঘাটে শুক্রবার রাতে রেলের নিরাপত্তা প্রহরীদের ৩০ রাউন্ড গুলি ভর্তি তিনটি থ্রি নট থ্রি রাইফেল চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 06:21 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

জামালপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের জগন্নাথগঞ্জ ঘাটে শুক্রবার রাতে রেলের নিরাপত্তা প্রহরীদের ৩০ রাউন্ড গুলি ভর্তি তিনটি থ্রি নট থ্রি রাইফেল চুরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিআরপি পুলিশ ওই রাতেই জগন্নাথগঞ্জ ঘাট ও এর আশপাশের এলাকা থেকে ৬ জনকে আটক করেছে। এরা হচ্ছে- শাহাবুদ্দিন, আব্দুল কাদের, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, দুলাল ও নূর নবী। জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ও সরিষাবাড়ি তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেলের নিরাপত্তা কর্মী ইব্রাহিম, কামরুল ও শাহ আলম রাত সোয়া আটটায় জগন্নাথগঞ্জ ঘাট রেল স্টেশনের টিনসেড ঘরের বিশ্রামাগারে অস্ত্র রেখে বাইরে গেলে তালাবদ্ধ ঘরে সিঁধ কেটে থ্রি নট থ্রি রাইফেল তিনটি চুরি হয়। প্রতিটি রাইফেলে ১০ রাউন্ড করে গুলি ছিল। এ ঘটনায় কোনো এখনো কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমইউএস/এইচএ/১২২৭ ঘ.