গোপালগঞ্জ, জুন ১২ (বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের গঙ্গারামপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ফেনসিডিলভর্তি একটি গাড়ি আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হায়দার আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি টয়েটা প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ এটির পিছু নেয়। এক পর্যায়ে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গঙ্গারামপুরে গাড়িটি ফেলে চালক ও আরোহীরা পালিয়ে যায়।"
গাড়ির ভেতরে ৭৪০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে বলে হায়দার আলী জানান।
পুলিশ গাড়িটি জব্দ করেছে। এ বিষয়ে মুকসুদপুর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমআই/১৪৪৭ ঘ.
bdnews24