২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, উদ্ধারকারী ট্রেনেরও একই দশা

যশোরের সিঙ্গিয়া স্টেশনে বৃহস্পতিবার রাতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটিকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 07:31 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের সিঙ্গিয়া স্টেশনে বৃহস্পতিবার রাতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটিকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়। রাত সাড়ে ৯টার দিকে মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। আর উদ্ধারকারী ট্রেনটি লাইনচ্যুত হয় রাত পৌনে একটায় ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে। এ কারণে খুলনা থেকে সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস যশোরের সিঙ্গিয়া স্টেশনের কাছে এবং খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস যশোরের নওয়াপাড়ায় আটকা পড়েছে। দৌলতপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল ওয়াহাব বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী যাত্রীবাহী ট্রেনের একটি মালবাহী বগি যশোরের সিঙ্গিয়া স্টেশনে লাইনচ্যুত হয়। তিনি বলেন, রাত সাড়ে ১১টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু সেটিও লাইনচ্যুত হয় ঘটনাস্থলে পৌঁছে। সীমান্ত এক্সপ্রেসের যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া জেলা প্রতিনিধি জিয়া শাহীন ঘটনাস্থল থেকে জানান, রাত সাড়ে ৯টায় সীমান্ত এক্সপ্রেস খুলনা থেকে সৈয়দপুুরের উদ্দেশে রওনা দেয়। ১০/১৫ মিনিট পর খুলনার দৌলতপুর স্টেশনে এলে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। জিয়া শাহীন বলেন, দৌলতপুর থেকে খুলনা কাছে হওয়ায় ট্রেনের কোনো কোনো যাত্রী রাতেই খুলনা ফিরে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/টিআর/০১২৭ ঘ.