ফেনী, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যা মামলার আসামি গ্রেপ্তারের প্রতিবাদে ফেনীতে যুবলীগ কর্মীরা বৃহস্পতিবার চার ঘণ্টা ফেনী-সোনাগাজী সড়ক অবরোধ করে রাখে।
মতিগঞ্জ ও ডাক বাংলাসহ কয়েকটি স্থানে যুবলীগ কর্মীরা সড়ক অবরোধ করে। পরে ফেনী থেকে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আবু সায়েম গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ৩টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
উপজেলার বগাদানা গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী হাফেজ শাহাবুদ্দিন (৪৫) হত্যা মামলার আসামি মো. জামাল উদ্দিনকে সকালে পুলিশ গ্রেপ্তার করা হয় বলে জানান সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন।
তিনি জানান, জামালকে গ্রেপ্তার করার পর সকাল ১১ টার দিকে যুবলীগ কর্মীরা সড়ক অবরোধ করে। এ কারণে যানবাহন চলাচল বিঘি
bdnews24