২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপি-র আওতায় অবকাঠামোর জন্য ২১ শ' কোটি টাকার তহবিল

দেশের বিনিয়োগ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে সরকার-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) খাতে মোট ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর এর নাম দেওয়া হয়েছে অবকাঠামো বিনিয়োগ তহবিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিনিয়োগ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে সরকার-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) খাতে মোট ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর এর নাম দেওয়া হয়েছে অবকাঠামো বিনিয়োগ তহবিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন। এবারের বাজেটে এই পিপিপি ছিল সবচেয়ে বেশি আলোচিত বিষয়। এটি বাজেটে একটি নতুন খাত হিসেবে যুক্ত হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, পিপিপি'র মাধ্যমে বিনিয়োগ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে পিপিপি বাজেটে ২ হাজার ১'শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ বরাদ্দ দিয়ে অবকাঠামো বিনিয়োগ তহবিল গঠন করা যাবে। যেখান থেকে সরকারের তরফ থেকে প্রকল্পের ধরণ অনুযায়ী বেসরকারী বিনিয়োগের পাশাপাশি সরকারের পক্ষ থেকে সমমূলধন অথবা ঋণ সহায়তা হিসেবে সরকারের অংশীদারিত্ব নিশ্চিত করা হবে। এ তহবিল থেকে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বিভিন্ন আর্থিক প্রণোদনা প্রদান করা হবেও জানান মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এঅরএইচ/পিসি/এসকে/১৬৪৬ঘ.