২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিধবার লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের আমবাগান থেকে বৃহস্পতিবার ভোররাতে পুলিশ এক বিধবার লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 08:16 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঝিনাইদহ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের আমবাগান থেকে বৃহস্পতিবার ভোররাতে পুলিশ এক বিধবার লাশ উদ্ধার করেছে। তার নাম মাজেদা খাতুন (৫০)। তিনি শেখরা গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাজেদা গত সোমবার ঝিনাইদহে আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোররাতে গ্রামের একটি আমবাগানের ভিতর থেকে তার পচা গলা লাশ উদ্ধার করা হয়।" মাজেদাকে অপহরণ করার পর হত্যা করা হয়েছে বলে পুলিশ ও নিহতের পরিবার ধারণা করছে। এ ঘটনায় নিহতের মেয়ে রহিমা খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমআই/১২৫১ ঘ.