২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শেষ মুহূর্তে' গাড়ি বিক্রি কমিয়ে দিয়েছেন বিক্রেতারা

বাজেটে রিকন্ডিশন্ড গাড়ির দাম বাড়ার আশঙ্কায় গত তিন/চারদিন ধরে বিক্রেতারা গাড়ি বিক্রি কমিয়ে দিয়েছেন। গত বেশ কয়েকদিন ধরেই ক্রেতারা গাড়ি কিনে চলেছেন। বাজেট ঘোষণার আগের দিন বুধবারও তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 08:19 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

রুহুল আমিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক , চট্টগ্রাম অফিস চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজেটে রিকন্ডিশন্ড গাড়ির দাম বাড়ার আশঙ্কায় গত তিন/চারদিন ধরে বিক্রেতারা গাড়ি বিক্রি কমিয়ে দিয়েছেন। গত বেশ কয়েকদিন ধরেই ক্রেতারা গাড়ি কিনে চলেছেন। বাজেট ঘোষণার আগের দিন বুধবারও তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বাজেটের আগে সবশেষ কমদামের সুযোগ নিতে গাড়ি কেনার জন্য গত কয়েকদিন ধরে নগরীর শো-রুম এবং বন্দরের জেটিতে সম্ভাব্য ক্রেতাদের তৎপরতা ওঠে তুঙ্গে। বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন। প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন্ডসহ সব গাড়িকে 'বিলাসবহুল পণ্য' হিসেবে গণ্য করা হতে পারে- অর্থমন্ত্রীর এমন ঘোষণায় গাড়ির ওপর সম্পূরক শুল্ক বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। এর প্রভাবে বাজারে এরই মধ্যে রিকন্ডিশন্ড গাড়ির দাম বেড়ে গেছে। আর বাজেট ঘোষণার পর তা আরও বাড়তে পারে বলে গাড়ি বিক্রেতা ও আমদানিকারকরা জানিয়েছেন। বন্দর ও শুল্ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিদিন গড়ে সাড়ে তিন শ' থেকে পৌনে চার শ' গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে খালাস হচ্ছে। সেই সঙ্গে চট্টগ্রাম শুল্ক ভবনে প্রতিদিন এর দ্বিগুণ গাড়ির কাগজপত্র শুল্কায়ন ও ছাড় করার জন্য দাখিল করা হচ্ছে। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাবেক মহাসচিব আব্দুল হামিদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিন ধরে শো-রুম, আমদানিকারকদের কার্যালয় এবং বন্দরের জেটিতে গাড়ি ক্রেতাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বাজেটে দাম বাড়বে-এমন একটি ধারণার ভিত্তিতে গাড়ি বিক্রির হার গত কয়েক মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। তিনি জানান, দাম বাড়ার আশঙ্কায় গত তিন/চার দিন ধরে ক্রেতাদের আগ্রহ যখন তুঙ্গে ঠিক সেই সময় আমদানিকারক ও বিক্রেতারা বিক্রি কমিয়ে দিয়েছেন। তারা পরবর্তী বাজেটের সুবিধা নেওয়ার জন্য কম বিক্রির চেষ্টা করছেন। বাজেটের পর ১৫০০ সিসি পর্যন্ত রিকন্ডিশন্ড 'টয়োটা করোলা' গাড়ির দাম দুই লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে তিনি জানান। আব্দুল হামিদ বলেন, এ ছাড়া জিপের দামের ওপর সম্পূরক শুল্ক ২৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে গাড়ি বিক্রেতাদের কাছে তথ্য রয়েছে। শাহরিয়ার শিপিং এজেন্সির কর্মকর্তা মোশাররফ হোসেন বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্রির হার আগের কয়েক মাসের তুলনায় অনেক ভাল। ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, যারা ইতিমধ্যে গাড়ি কিনতে পেরেছেন, তারা নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন। আর যারা কিনতে পারেননি তাদের অনেকে মন খারাপ করেছেন। এরই মধ্যে বাড়তি লাভের আশায় বেশ কিছু শো-রুম মালিক ও আমদানিকারক গাড়ি বিক্রি কমিয়ে দিয়েছেন বলে জানালেন তিনি। বন্দরের উপ-ব্যবস্থাপক (পরিবহন) মো. সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ৩৩৮টি গাড়ি বন্দর থেকে খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা। গত দশদিন ধরে গড়ে প্রতিদিন সাড়ে তিন শ' গাড়ি খালাস হচ্ছে। বর্তমানে বন্দরে চার হাজার ৪৪০টি গাড়ি রয়েছে বলে তিনি জানান। নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় এমনকি কন্টেইনার ইয়ার্ডে গাড়ি রাখতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শুল্ক কর্মকর্তাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাড়পত্র এবং গাড়ির শুল্কায়নের জন্য প্রতিদিন কাগজপত্র জমা হচ্ছে সাত থেকে আট শ'। আরেক আমদানিকারক প্রতিষ্ঠান এইচ এন অটোমোবাইলসের শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার গাড়ির বাজার স্থিতিশীল রাখার জন্য দীর্ঘ মেয়াদী কোন পদক্ষেপ না নেওয়ায় প্রতি বাজেটের আগেই গাড়ির বাজার এমন অস্থিতিশীল হয়ে ওঠে। তার পর্যবেক্ষণ, পরিকল্পনা অনুযায়ী ঋণপত্র খোলার পরিবর্তে অধিকাংশ ব্যবসায়ী গুজব ও হুজুগের বশে গাড়ি আমদানি করে থাকেন। তাই প্রতি বছরই বাজেটের আগে এর নেতিবাচক প্রভাব দেখা যায়। বারভিডা ও বন্দরের তথ্য অনুযায়ী, এ বছরের মার্চে তিন হাজার ৫৭টি ও এপ্রিলে চার হাজার ২৭১টি গাড়ি আমদানি করা হয়েছে। আর মে মাসে সা