ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পদ্মা নদীতে গোসল করতে গিয়ে বুধবার বিকেলে বাংলাদেশ ডেন্টাল কলেজের এক ছাত্র ডুবে মারা গেছেন।
মৃত ছাত্র সামসুল আরেফিন (২২) বাংলাদেশ ডেন্টাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
বন্ধু রুবেল ও পাপ্পু জানান, তারা কয়েক বন্ধু মিলে বুধবার মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে গোসল করতে যান। দুপুর পৌনে ৩টার দিকে আরেফিন ডুবে যায়। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবার নাম একেএম শামসুদ্দীন। তাদের বাসা রাজধানীর রায়েরবাজারে। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৩৯ঘ.
bdnews24