২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের বাপো পোতা গ্রাম থেকে বুধবার এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

বেনাপোল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্তের বাপো পোতা গ্রাম থেকে বুধবার এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। বেনাপোল সীমান্তের পুটখালী বিওপির সুবেদার আব্দুল গনি জানান, গোপন সংবাদ পেয়ে বিডিআর সদস্যরা সকালে বাপো পোতা গ্রাম থেকে একটি বস্তায় এ ফেনসিডিল উদ্ধার করে। বিডিআরের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানান বিডিআর কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.