২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদ ইব্রাহিমের সহযোগী আরিফ সাতদিনের রিমান্ডে

ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগী সন্দেহে গ্রেপ্তার আরিফকে রোববার সাতদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে আটদিনের রিমান্ড শেষে দাউদ মার্চেন্ট ও তার অপর দুই সহযোগীকে আবারও ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 09:32 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগী সন্দেহে গ্রেপ্তার আরিফকে রোববার সাতদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে আটদিনের রিমান্ড শেষে দাউদ মার্চেন্ট ও তার অপর দুই সহযোগীকে আবারও ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্র্কেটের পাশের একটি বাড়ি থেকে আরিফকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে গত ২৬ মে আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। দাউদ মার্চেন্ট সঙ্গীত পরিচালক গুলশান কুমার হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। শনিবার মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিন রিমান্ড চাইলে সাতদিন রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম তানিয়া কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এইচএ/১৫৩০ ঘ.