ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই পঞ্চম দিনের মতো তুরাগ নদীর দু'পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং ঢাকা ও গাজীপুর জেলা প্রশাসন এ অভিযান চালাচ্ছে।
রোববার গাজীপুরের টঙ্গী ও ঢাকার উত্তরা থানা এলাকায় তুরাগ তীরের দু'পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়।
বিআইডব্লিউটিএ'র পরিচালক মাহমুদুল আলম বলেন, "তুরাগ নদীর ঢাকা অংশে তৃতীয় দিন ও গাজীপুর অংশে পঞ্চম দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে। দুই জেলার জেলা প্রশাসনের প্রতিনিধিরা উচ্ছেদ অভিযান তদারকি করছেন।"
উচ্ছেদে নৌযান, বুলডোজারের পাশপাশি শ্রমিকরা হাতুড়ি শাবল নিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএম/এইচএ/১৫১৮ ঘ.
bdnews24