২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১৩টি গুদাম পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে শুক্রবার আগুন লেগে ১৩টি গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। সাতৈর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী জানান, শুক্রবার গুদাম বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ফরিদপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে শুক্রবার আগুন লেগে ১৩টি গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। সাতৈর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী জানান, শুক্রবার গুদাম বন্ধ ছিল। সকাল সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নির্মল সাহার দোকানে আগুনের সূত্রপাত। সেখান থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাট, গম, তিল, তিসি ও ধানের ১৩টি গুদাম পুড়ে গেছে। বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান বলেন, ফরিদপুর ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তিনি জানান, প্রাথমিক হিসেবে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান ঘটনাস্থলে যান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সাংসদ তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১২ ঘ.