রাজবাড়ী, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বৃহস্পতিবার রাতে হেরোইনসহ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৬০ গ্রাম হেরোইন।
গ্র্প্তোর করা ছাত্রলীগ নেতার নাম কালাম (২২)। তিনি দর্শনা পৌরসভার আজমপুর এলাকার ইউসুফ আলীর ছেলে এবং পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
গোয়ালন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, রাত দেড়টার দিকে দর্শনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় কালাম বাসের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে গ্রেপ্তার আটকের পর দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়।
তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ঢাকাগামী অপর একটি বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন একটি ব্যাগ থেকে ৫০০ টাকার পুরনো ও ছেঁড়া পাঁচ হাজার চারশ' নোট (মোট ২৭ লাখ টাকা) উদ্ধার করা হয়। পরে তা গোয়ালন্দ ঘাট থানায় জমা দেওয়া হয়েছে।
এ দুটি ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পৃথক মামলা হয়েছে বলে এসআই হায়দার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এফএফ/এমএসবি/১৫৩৩ ঘ.
bdnews24