ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নদী-খাল রক্ষার দাবি জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার রাজশাহী, গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাট, চাঁদপুর, বরগুনা, মুন্সীগঞ্জসহ সারাদেশে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। (আরও তথ্যসহ)
'জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা: তোমার পৃথিবী, তোমাকেই চায়' স্লোগান সামনে রেখে সারা দিবসটি পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সকালে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুরাতন নগরভবন থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক শেফাউল করিমের নেতৃত্বে সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে আরেকটি শোভাযাত্রা বের হয়।
পরে নগরভবন এবং সার্কিট হাউসে পৃথক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বিকেলে শিশু একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গোপালগঞ্জ: সকালে শহরে একটি শোভাযাত্রা বের হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক কর্মী, এনজিও কর্মী ছাড়াও স্কুল কলেজের ছাত্র-শিক্ষকরা অংশ নেন।
শোভাযাত্রার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামানের সভাতিত্বে পরিবেশ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গোপালগঞ্জ শহরের মাঝ দিয়ে বয়ে চলা মধুমতি নদীর পাশাপাশি বৈরাগীর খাল ও পাচুরিয়ার খাল রক্ষার দাবি জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগ নেতা মাহবুব আলী খান উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহকারীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন।
নড়াইল: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার রকিবুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন, কাজী হাফিজুর রহমান, মামুন কোরেশী, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী ও বন বিভাগসহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।
পরে স্থানীয় রূপান্তরের নাট্যকর্মীরা পরিবেশের ওপর পটগান পরিবেশন করে।
বাগেরহাট: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে শহরে একটি শোভাযাত্রা বের হয়। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মূখার্জি রবীন্দ্রনাথ।
বরগুনা: জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি পালন করেছে। সকালে শোভাযাত্রা শেষে বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক স্বপন কুমার সরকার। এছাড়া
bdnews24