২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছায় বোমা বিস্ফোরণে মা ও ছেলে আহত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামে শুক্রবার ভোররাতে বোমা বিস্ফোরণে এক নারী ও তার ছেলে আহত হয়েছে। ২০০৬ সালের ৬ মার্চ মুক্তাগাছা উপজেলার ওই এলাকা থেকে জেএমবি'র দ্বিতীয় শীর্ষনেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে গ্রেফতার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 08:43 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ময়মনসিংহ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামে শুক্রবার ভোররাতে বোমা বিস্ফোরণে এক নারী ও তার ছেলে আহত হয়েছে। ২০০৬ সালের ৬ মার্চ মুক্তাগাছা উপজেলার ওই এলাকা থেকে জেএমবি'র দ্বিতীয় শীর্ষনেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে গ্রেফতার করা হয়। আহতরা হলেন, ইয়াকুব আলীর দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুন (৩৫) এবং ছেলে জাহিদ হাসান (৯)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরিনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই ছেলেকে নিয়ে আমি ঘরে ঘুমিয়েছিলাম। রাত তিনটার দিকে হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায় এবং দেখি গোটা ঘর ধোঁয়ায় ছেয়ে গেছে। আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে।" বিস্ফোরণে জরিনার বাম পায়ের নিচের অংশ এবং জাহিদের ডান পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। অপর ছেলের কোনো ক্ষতি হয়নি। র‌্যাব-৯ এর কর্মকর্তা মেজর আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোমাটি তারা নিজেরাই ফাটিয়েছে নাকি অন্য কেউ তাদের ওপর হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৪৫ ঘ.