২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রে ত্র"টির কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ফেঞ্চুগঞ্জ ইউরিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। সার কারখানার বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইস্কান্দার আলী রাত ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যান্ত্রিক ত্র"টির কারণে সন্ধ্যা ৬টায় কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে কারখানায় সার উৎপাদনও বন্ধ হয়ে যায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

সিলেট, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রে ত্র"টির কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ফেঞ্চুগঞ্জ ইউরিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। সার কারখানার বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইস্কান্দার আলী রাত ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যান্ত্রিক ত্র"টির কারণে সন্ধ্যা ৬টায় কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে কারখানায় সার উৎপাদনও বন্ধ হয়ে যায়।" তিনি বলেন, "সমস্যা চিহ্নিত করা হয়েছে। ঘন্টা খানেকের মধ্যেই পাওয়ার প্ল্যান্ট চালু করা যাবে।" তবে সার কারখানায় উৎপাদন স্বাভাবিক হতে আরও ২০/২৫ ঘন্টা সময় লাগতে পারে বলে তিনি জানান। ফেঞ্চুগঞ্জ ইউরিয়া সার কারখানার উৎপাদন ক্ষমতা দৈনিক ২শ' মেট্রিক টন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.