২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সার-ফেনসিডিলসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

দিনাজপুরের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিন হাজার বোতল ফেনসিডিল, সাড়ে তিন টন সারসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

দিনাজপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিন হাজার বোতল ফেনসিডিল, সাড়ে তিন টন সারসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বিডিআর। এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে দুটি ট্রাকও আটক করা হয়েছে। বিডিআর কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ৪০ রাইফেলস ব্যাটালিয়নের একটি দল বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার স্বপ্নপুরি -পার্বতীপুর সড়কের বৈগ্রাম এলাকায় একটি ট্রাক আটক করে। ট্রাক তল্লাশি করে উদ্ধার করা হয় দুই টন ভারতীয় পটাস সার, দুই হাজার বোতল ফেনসিডিল। একই সময় বিডিআর সেক্টর হেডকোয়ার্টার এর একটি টহল দল নবাবগঞ্জ-ঘোড়াঘাট সড়কের ভাদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে দেড় টন ভারতীয় ফসফেট সার ও এক হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করে। ৩ রাইফেলস ব্যাটালিয়ন-এর একটি টহল দল পাচঁবিবি রেল ষ্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মদ ও বিয়ার আটক করে। দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহম্মেদ বিডিআরের অভিযানের খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"দিনাজপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিডিআর তৎপর রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএসবি/১৫৫২ ঘ.