২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএডি তৌহিদ আরো দু'দিনের রিমান্ডে

পিলখানা হত্যা মামলার অন্যতম আসামি বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমকে আবারো দুই দিনের জন্য জিজ্ঞাসাবাদের আনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 07:05 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানা হত্যা মামলার অন্যতম আসামি বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমকে আবারো দুই দিনের জন্য জিজ্ঞাসাবাদের আনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। মহানগর হাকিম মমিনুল হাসান বুধবার বিকেলে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ তৌহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের অনুমতি চান। আদালতে পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে তৌহিদকে এ মামলায় কয়েক দফায় মোট ১৫ দিনের জন্য রিমান্ডে নেওয়া হল। এ ছাড়া নয় বিডিআর সদস্যকে সাতদিন জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আবারও সাত দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চান। শুনানি শেষে হাকিম চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/ডিডি/টিআর/০০৫৯ ঘ.