২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের চেষ্টা, সাতক্ষীরায় দুই আইনজীবীর একজন জেলে

ধর্ষণের চেষ্টা ও সহায়তার অভিযোগে বুধবার সাতক্ষীরায় দুই আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা মামলায় একজনকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

সাতক্ষীরা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের চেষ্টা ও সহায়তার অভিযোগে বুধবার সাতক্ষীরায় দুই আইনজীবীর বিরুদ্ধে দায়ের করা মামলায় একজনকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে। মামলার আসামীরা হলেন সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের মিজানুর রহমান মিজান ও শ্যামনগর উপজেলা সদরের মিজানুর রহমান বাপ্পী। মামলার বাদী সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার কালু শেখের মেয়ে লাকী আক্তার (২৫) লিখিত অভিযোগে উল্লেখ করেন, আসামী মিজানুর রহমান মিজান বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার রাতে বিয়ের কথা বলে তাকে সাতক্ষীরা জজ কোর্টের পিছনে অন্য আসামী মিজানুর রহমান বাপ্পীর ভাড়া বাড়িতে তোলেন। এসময় বাপ্পীর সহায়তায় মিজান তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে লাকীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক ফিরোজ কবীর জানান, খবর পেয়ে রাতেই মিজানুর রহমান মিজানকে আটক করে থানায় আনা হয়। অপরজন পালিয়ে যান। বুধবার লাকী আক্তার বাদী হয়ে দু'জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৫৫ ঘ.