২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক পদে লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগে প্রচলিত লিখিত পরীক্ষা পদ্ধতির বদলে মাল্টিপল চয়েস কোশ্চেন (এমসিকিউ) পদ্ধতি চালু করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 06:43 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগে প্রচলিত লিখিত পরীক্ষা পদ্ধতির বদলে মাল্টিপল চয়েস কোশ্চেন (এমসিকিউ) পদ্ধতি চালু করা হচ্ছে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। পরিবর্তিত পদ্ধতিতে ৮০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক পরীক্ষায় মোট প্রশ্ন সংখ্যা হবে ৮০ এবং সময় দেওয়া হবে ৮০ মিনিট। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। প্রচলিত পদ্ধতিতে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্রে বর্ণনামূলক ও নৈর্বক্তিক উভয় পদ্ধতির সমন্বয় ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/টিআর/০০২৮ ঘ.