আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আয়লা দুর্গত এলাকায় কৃষিঋণ আদায় এক বছরের জন্য স্থগিতসহ তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এ সংক্রান্ত তিনটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলার তিনটি এ দিনই সব সরকারি, বেসরকারি, বিশেষায়িত ব্যাংক (কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিআরডিবি ও বিএসবিএল-এর প্রধান কার্যালয় বরাবর পাঠানো হয়েছে।
এসব সার্কুলারের মাধ্যমে যেসব নির্দেশ দেওয় হয়েছে সেগুলো হলো- ক্ষতিগ্রস্থ এলাকায় কৃষি ঋণ আদায় এক বছরের জন্য স্থগিত করা , আয়লায় ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীদের খেলাপি ঋণের ডাউন পেমেন্টের শর্ত শিথিল করে পুরনো ঋণ পুনঃতফশিলীকরণের সুযোগ দেওয়া এবং ক্ষতিগ্রস্থ জনগণের কল্যাণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম (সিএসআর) ব্যাপকভাবে স
bdnews24