২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর ১৬টি রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ

ইউনিয়ন নির্বাচনে এক শ্রমিক নেতার মনোনয়নপত্র বাতিলের ঘটনায় সোমবার নীলফামারীর ১৬টি অভ্যন্তরীণ রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয় একদল শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 05:14 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

নীলফামারী, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউনিয়ন নির্বাচনে এক শ্রমিক নেতার মনোনয়নপত্র বাতিলের ঘটনায় সোমবার নীলফামারীর ১৬টি অভ্যন্তরীণ রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয় একদল শ্রমিক। সৈয়দপুর পৌর মেয়র আখতার হোসেন বাদল জানান, নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনের জন্য গত ১৫ মে তফসিল ঘোষণা করা হয়। বিভিন্ন পদে গত ২৯ মে ৮০টি মনোনয়নপত্র জমা পড়ে। ৩১ মে মনোনয়নপত্র বাছাইয়ের দিন বিএনপি সমর্থিত শ্রমিক নেতা হারুন অর রশিদসহ ৪টি মনোনয়নপত্র বাতিল হয়। এর প্রতিবাদে হারুনের সমর্থকরা সোমবার টার্মিনালে নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করে এবং নীলফামারীর ১৬টি অভ্যন্তরীণ রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয়। নীলফামারী পুলিশ সুপারিনটেনডেন্ট গোলাম রসুল বলেন, ৪টি মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি সামাল দিতে টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, "শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে এ সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি আজকের মধ্যে তা সমাধান হয়ে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১৮ ঘ.