চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার রূপনগর গ্রামে শনিবার দুপুরে বজ্্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
এরা হলেন- সারোয়ারা বেগম (৩৫) ও তার ছেলে রাশেদ (৬)।
বজ্রপাতে সারোয়ারা বেগমের মেয়ে রাশেদা বেগম লুসি (১৩) গুরুতর আহত হয়েছে। তাকে রাঙ্গুনীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাঙ্গুনীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বজ্রপাতে মা-ছেলের মৃত্যু খবর নিশ্চিত করেছেন। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।
স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ৩টার দিকে উজেলার সরফভাটা ইউনিয়নের রূপনগর গ্রামে নিজের বাড়িতে বজ্রপাতে সারোয়ারা বেগম ও তার ছেলে রাশেদ ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১২৯ ঘ.
bdnews24