২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ইউপি সদস্যের বাড়ি থেকে ত্রাণের চাল উদ্ধার

ঘূর্ণিঝড় আয়লায় বিধ্বস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বাড়ি থেকে রোববার বিকেলে ত্রাণের পাঁচ টন চাল উদ্ধার করেছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

সাতক্ষীরা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লায় বিধ্বস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বাড়ি থেকে রোববার বিকেলে ত্রাণের পাঁচ টন চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। ইউপি সদস্য আতিয়ার রহমান পালিয়ে গেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আটুলিয়া ইউপি চেয়ারম্যান ফজল মাহমুদ। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আতিয়ার রহমান বিতরণ না করে পাঁচ টন চাল তার বাড়িতে রেখে দেন। আত্মসাতের উদ্দেশ্যে এসব চাল লুকিয়ে রেখেছিলেন বলে দাবি করেন চেয়ারম্যান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর এলাকার দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে সেনা সদস্যরা চালগুলো উদ্ধার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.