২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদের জায়গায় মার্কেট তৈরির প্রতিবাদে কেরানীগঞ্জে মিছিল, ভাঙচুর

মসজিদ ভেঙে মার্কেট তৈরির প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুক্রবার দুপুরে কয়েক শ' মুসল্লি মিছিল করেছেন। এ সময় তারা কয়েকটি দোকান ভাঙচুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মসজিদ ভেঙে মার্কেট তৈরির প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুক্রবার দুপুরে কয়েক শ' মুসল্লি মিছিল করেছেন। এ সময় তারা কয়েকটি দোকান ভাঙচুর করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, কালিগঞ্জ বাজার জামে মসজিদের অযুখানাসহ কিছু অংশে মার্কেট নির্মাণের চেষ্টা চলছে- শুক্রবার জুমার নামাজে এসে এ খবর শোনার পর কালিগঞ্জ, চুনকুটিয়া, আগানগর, আলিনগর, খেজুরবাগসহ বিভিন্ন এলাকার কয়েক শ' মুসল্লি নামাজ শেষে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় তারা কালিগঞ্জ সেতু থেকে মসজিদে আসার রাস্তার পাশের কয়েকটি দোকান ভাঙচুর করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আলী বলেন, কাদের নামের একজন কনস্টেবলের মাথায় একটি ইট পড়ে সামান্য আহত হয়েছেন। এছাড়া উপ-পরিদর্শক কবিরও সামান্য আহত হন। মসজিদ রক্ষা কমিটির আহ্বায়ক মো. আতাউর রহমান বলেন, গত ৫০ বছর যাবত এ মসজিদে জুমার নামাজসহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে। তাই যে কোনো মূল্যে এই মসজিদ রক্ষা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪৮ ঘ.