ব্রাহ্মণবাড়িয়া, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুকুরে গোসল করতে গিয়ে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া গ্রামে তিন শিশু মারা গেছে।
এরা হল- ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব রহমত উল্লাহ্র দুই মেয়ে ফারহানা (৯) ও মুছিরার (৭) এবং নাতনি আলেমা (৬)।
রহমত উল্লাহ্ জানান, কাউকে না জানিয়ে এ তিনজন পুকুরে গোাসল করতে গিয়ে ডুবে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০০ ঘ.
bdnews24