২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মোগো খেতি অইলেও মরি নাই'

ঘূর্ণিঝড় আয়লার আঘাতে বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি হয়নি। সিডরের অভিজ্ঞতাকে এবার বরগুনার মানুষ কাজে লাগিয়েছে, তাই রক্ষা পেয়েছে বলে মনে করেন জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ পরিচালক হাফিজ উদ্দিন আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

বরগুনা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লার আঘাতে বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি হয়নি। সিডরের অভিজ্ঞতাকে এবার বরগুনার মানুষ কাজে লাগিয়েছে, তাই রক্ষা পেয়েছে বলে মনে করেন জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ পরিচালক হাফিজ উদ্দিন আহম্মেদ। আর সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া বরগুনা সদর উপজেলার বুড়িরচরের সখিনা বেগম বলেন, "মোগো খেতি অইলেও মরি নাই। সিডরে মোর ব্যাডা (স্বামী) মরছে, মুই একলা বাইচ্যা আছেলাম। এবারে পানি ওডার লগেই সব হালাইয়া দৌড়াইছি।" সখিনা বাড়ি ঘর ছেড়ে কামড়াবাদ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। পরদিন সকালে বাড়ি ফিরে কিছুই পাননি। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে তার সব গেছে। সিপিপি উপ পরিচালক হাফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সচেতনতাই এবার বরগুনার মানুষকে বাঁচিয়েছে। আয়লার সতর্ক সংকেত প্রচারের সঙ্গে সঙ্গে মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিল।" জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, এবারে ১৮৪টি আশ্রয় কেন্দ্রে ৭৮ হাজার ৫শত লোক আশ্রয় নিয়েছিল। বরগুনা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বরগুনার ৬৯৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আয়লার আঘাতের ক্ষতচিহ্ন পড়ে আছে। জেলার ৬০ হাজার ৪৪৫টি পরিবারের ২ লাখ ৮৪ হাজার ৭৯ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন হাজার ৯২০টি পরিবারের ঘর-বাড়ি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯ হাজার ৬৫৮টি ঘর। ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ২৩৮টি প্রতিষ্ঠানের। জেলার ১৭ হাজার ২৯৪ টি গবাদি পশু মারা গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা জানান, তাদের হিসেব মতে বরগুনার ২২ টি পোল্ডারে বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলার প্রায় ৩৫ গ্রামের ৯৭টি স্থানে সাড়ে ২১ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থান দিয়ে লবন পানিতে প