২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চারজন গুলিবিদ্ধ

রাজধানীর মোহাম্মদপুর ও পল্লবীতে শুক্রবার সকালে পৃথক তিনটি ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক তাহেরা বেগম জানান, ভোর সাড়ে ৬টার দিকে সলিমুল্লাহ রোডের মাথায় মীনা বাজারের সামনে অফিসের গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন ডা. কাজী মজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি। এসময় একটি প্রাইভেট কার থেকে কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মোহাম্মদপুর ও পল্লবীতে শুক্রবার সকালে পৃথক তিনটি ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক তাহেরা বেগম জানান, ভোর সাড়ে ৬টার দিকে সলিমুল্লাহ রোডের মাথায় মীনা বাজারের সামনে অফিসের গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন ডা. কাজী মজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি। এসময় একটি প্রাইভেট কার থেকে কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে। সন্ত্রাসীদের পরিচয় জানা যায়নি বলে জানিয়ে তিনি বলেন, ডান পায়ে গুলিবিদ্ধ মজিবুর রহমানকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একই রোডের আরেক মাথায় ৮/১৪ নম্বর বাসার সামনে গুলি করা হয় ঠিকাদার ওসমান গণি (৪৫) ও তার সঙ্গী আব্দুস সোবহানকে (৪০)। তিনি বলেন, ওসমান গণির কপাল, পিঠ ও ডান পাঁজরে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আর আব্দুস সোবহানের কোমরে গুলি লেগেছে। তারা দু'জনেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ওসমান গণির মামা নুরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে ওসমান গণি ও সোবহান তার সলিমুল্লাহ রোডের বাসায় আসেন। আলাপ শেষে বের হয়ে গাড়িতে ওঠার সময় মোটরসাইকেল আরোহী তিন/চারজন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালায়। তিনি সন্ত্রাসীদের কাউকে চেনেন না বলে জানান। গুলি করার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি পুলিশ বা আত্মীয়দের কেউ। পল্লবী থানার উপ-পরির্শক আব্দুল আউয়াল জানান, সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকায় অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা মো. মোস্তফা ওরফে কালু নামের এক ব্যক্তির মাথায় গুলি করে। এর কারণ জানা যায়নি। এসব ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি। পুলিশও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/১৯২৮ ঘ.