২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ডাকাত দলের সঙ্গে রাবের গোলাগুলি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নতুন গোসাইচর গ্রামে শুক্রবার ভোরে এক দল ডাকাতের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 09:07 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

মুন্সীগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নতুন গোসাইচর গ্রামে শুক্রবার ভোরে এক দল ডাকাতের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়েছে। এত পাঁচ ডাকাত আহত হয়েছে জানিয়ে র‌্যাব-১১ এর কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজন পালিয়ে গেছে। গ্রেপ্তার অলি মিয়া (৬০) ও তার ভাই কফিল উদ্দিনকে (৫৫) নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবের একটি দল গোসাইচর গ্রামে অভিযানে গেলে ডাকাত দল র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি রাম দা ও দুই রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করেছে র‌্যাব। এদিকে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের ৬ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫১১ ঘ.