পাবনা মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমকে (৩৫) গুলি ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ধানুয়াঘাট বাজার সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাকিম ধানুয়াঘাট গ্রামের আব্দুল লতিফ ফকিরের ছেলে।
পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে কয়েকজন লোক ইউপি চেয়ারম্যান হাকিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
তিনি বলেন, হাকিম পূর্ব বাঙলার কমিউনিস্ট পার্টির লাল পতাকা গ্র"পের সঙ্গে জড়িত ছিলেন। একই দলের অপর গ্র"প জনযুদ্ধের ক্যাডাররা তাকে হত্যা করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছেন।
পুলিশ সুপার জানান, হাকিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24