ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড়ের রাতে নৌকা ডুবিতে নিখোঁজ যুবকের লাশ বুধবার ভোরে সদরঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত শেখ নাসির উদ্দীন (৩৫) সোমবার রাতে ঝড়ের সময় বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিখোঁজ হন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলোৎপল দে জানান, সোমবার রাতে কালীগঞ্জের তেলঘাট এলাকায় নৌকায় করে বুড়িগঙ্গা পারাপারের সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। তখন থেকেই নিখোঁজ ছিলেন নাসির উদ্দীন। বুধবার ভোরে সদরঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে।
নাসির উদ্দীনের বাসা সূত্রাপুরে বলে জানান তার বড় ভাই শেখ নিজাম উদ্দীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/টিআর/০১১৫ ঘ.
bdnews24