২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ক্রিসেন্ট জুট মিলের ৩১৭ শ্রমিকের আমরণ অনশন কর্মসূচি

গ্রাচুইটি ও প্রভিডেন্ড ফান্ডসহ অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে খুলনার ক্রিসেন্ট জুট মিলের স্বেচ্ছায় অবসরে যাওয়া ৩১৭ শ্রমিক আমরণ অনশনসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে হয়ে চারদিনের কর্মসূচি শেষে রোববার থেকে চলবে আমরণ অনশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 06:28 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

খুলনা, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রাচুইটি ও প্রভিডেন্ড ফান্ডসহ অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে খুলনার ক্রিসেন্ট জুট মিলের স্বেচ্ছায় অবসরে যাওয়া ৩১৭ শ্রমিক আমরণ অনশনসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে হয়ে চারদিনের কর্মসূচি শেষে রোববার থেকে চলবে আমরণ অনশন। বুধবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন মো. দেলোয়ার হোসেন। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্রিসেন্ট জুট মিলের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও ঘেরাও, শুক্রবার (২৯ মে) বিকেল ৩টায় মিলের প্রধান কার্যালয়ের সামনের মাঠে জনসভা, শনিবার (৩০ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রধান কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ মিছিল রোববার (৩১ মে) সকাল ৯টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন। সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমিকদের অনেকে সন্তান-সন্ততি নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। চিকিৎসার অভাবে কেউ কেউ মৃত্যুর প্রহর গুণছে। শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সরকার টাকা ছাড় করলেও মিল কর্তৃপক্ষ ও বিজেএমসি শ্রমিকদের টাকা পরিশোধ করছে না। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক আব্দুস সাত্তার লিটন, ওলিয়ার রহমান, ইব্রাহিম মেম্বার, মজিবর রহমান, আব্দুল গনি সরদার, আব্দুস সালাম সরদার, আব্দুল বারেক সরদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.